West Bengal Weather Update: কলকাতার তাপমাত্রা একধাক্কায় বাড়ল প্রায় ৩ ডিগ্রি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather Update: সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। নিম্নচাপজনিত কারণে বৃহস্পতিবার সারাদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আবহাওয়ার সম্ভাবনা। তবে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিনও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই সময় বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে ১৬ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ১৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও হাওড়ার দু-একটি জায়গায়।

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপকূলে ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৭০ কিমি। বিকেল নাগাদ যা বেড়ে হতে পারে ঘন্টায় ৫০-৬০ কিমি এবং ঘন্টায় ৭০ কিমি। ১৮ নভেম্বর সকাল পর্যন্ত এমনটাই থাকবে। তারপর থেকে তা কমতে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+