West Bengal Weather: কলকাতায় তাপমাত্রা কমল প্রায় ২ ডিগ্রি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather Update: তাপমাত্রা কমছে। এদিন রাজ্যের প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের থেকে কম। বাংলা ক্রমেই শীতের দিকে এগোতে থাকলেও আবহাওয়া অফিস থেকে শীত নিয়ে এখনও তেমন কিছু বলা হয়নি। বাতাসে হাল্কা ঠান্ডার আমেজের পাশাপাশি তাপমাত্রা ফের বৃদ্ধির পূর্বাভাসও রয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যে উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে। তাই এই ঠান্ডার আমেজ। তবে এই পরিস্থিতিতে যদি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়, তাহলে আবহাওয়া বদলে যেতে পারে বলে জানানো হয়েছে।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারের আবহাওয়াও শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর পরের তিন দিন অর্থাৎ ৩১ অক্টোবর, ১ নভেম্বর, ২ নভেম্বর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারের আবহাওয়াও শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা,
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩১.৫) | ২০.৪ (২০.৮) |
| বহরমপুর | (৩০) | ২৩.৮ (২৪) |
| বাঁকুড়া | (৩২) | ১৯.১ (১৯.২) |
| বর্ধমান | (৩০) | ১৮.৬ (২১.৬) |
| কোচবিহার | (৩১.৬) | ১৬.৯ (১৭.৭) |
| দার্জিলিং | (১৭.৮) | ১১ (১০.২) |
| কালিম্পং | (২৩.৬) | ১৩.৮ (১৫) |
| দিঘা | (৩০.৭) | ২০.৮ (২২.৯) |
| কলকাতা | (৩০.২) | ২১.৭ (২৩.৪) |
| দমদম | (৩১.৩) | ২১.৪ (২২.৬) |
| কৃষ্ণনগর | (৩১.২) | ২২.২ (২২.৬) |
| মালদহ | (৩০.৪) | ২২.৪ (২৩.৩) |
| মেদিনীপুর | (৩১.১) | ২০.৩ (২২.১) |
| শিলিগুড়ি | (৩৩.৮) | ১৭.৬ (১৮.৩) |
| শ্রীনিকেতন | (৩০.৪) | ১৯ (২০.৩) |
| সুন্দরবন | (৩১.৫) | ২২.৫ (২৩) |












Click it and Unblock the Notifications