West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিপথ পরিবর্তন! কোন পথে স্থলভাগে আছড়ে পড়তে চলেছে
West Bengal Weather Update: মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের গতিপথ পরিবর্তন। প্রথমের দিকে এর গতিপথ উত্তর-পশ্চিম দিকে থাকলেও, সেটি বাঁক নিয়ে উত্তর-উত্তর-পূর্বে বাংলাদেশের দিকে যেতে চলেছে। যার প্রভাবে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ নিম্নচাপের অবস্থান ছিল পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে পশ্চিম-উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে। এই সময় এর বেগ ছিল ঘন্টায় ছয় কিমি। সেই সময় এই নিম্ন.চাপের অবস্থান ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৯০ কিমি দক্ষিণে, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৭৪০ কিমি দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৮৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে।

আগামী ১২ ঘন্টায় এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর সেটি বাঁক নিয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং আগামী তিন দিনে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যাবে।
এই নিম্নচাপের প্রভাবে সোমবার নবমীর দিন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও হাঁড়া জেলায়। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
মঙ্গলবার অর্থাৎ ২৪ অক্টোবর দশমীর দিন এই নিম্নয়চাপের প্রভাবে, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়া-হুগলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
বুধবার অর্থাৎ ২৫ অক্টোবর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ২৪ অক্টোবর দশমীতে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও ২০ থেকে ৩০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications