রবিবাসরীয় বাংলায় স্বস্তির বৃষ্টি নিয়ে কোন পূর্বভাস উঠে আসছে! আবহাওয়া দফতর কী জানাচ্ছে

একনজরে দেখে নেওয়া যাক কলকাতার আবহাওয়ার পূর্বাভাস কী বলছে!

আষাঢ়বেলার রবিবারে স্বস্তির বৃষ্টিতে কি জমবে ভাতঘুম! বাঙালির মনে এই প্রশ্নই এখন জেগে উঠতেই পারে সপ্তাহান্তে। আকাশ কালো করে আসা বর্ষা, আর পাতে ইলিশ মাছের ভাপা, এই দুয়ের মিশেলে বর্ষাকালের রবিবার জমে উঠবে, .. কলকাতায় বসে এমন স্বপ্ন যাঁরা দেখছেন, তাঁদের জানিয়ে রাখা ভালো, আগামী ১৫ দিন ছিটেফোঁটা বর্ষাই কপালে জুটতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর। একনজরে দেখে নেওয়া যাক কলকাতার আবহাওয়ার পূর্বাভাস কী বলছে!

আষাঢ়েও স্বস্তি নেই!

আষাঢ়েও স্বস্তি নেই!

আকাশ কালো করে এসে ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে , এমন পরিস্থিতি আগামী দুই সপ্তাহ দেখা যাবে না বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। ফলে আকাশ মেঘলা যেমন থাকবে, তেমনই দক্ষিণবঙ্গ জুড়ে থাকতে পারে ভ্যাপসা গরম।

 ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্টি!

ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্টি!

আষাঢ় মানেই বিকেলের ছাদে দাঁড়িয়ে দূরের আকাশে কালো মেঘ ভেসে আসতে দেখা। আর উঠোন কোণে ঝমঝমিয়ে পড়তে থাকা বৃষ্টিতে কাগজের নৌকো ভাসিয়ে দেওয়া। তবে , না! এণন কোনও ঘটনা আগামী কয়েকদিন দেখতে পাবেন না! দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছিটেফোঁটা বৃষ্টিতেই মন ভরিয়ে নিতে হবে। মুষলধারে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা সহ জেলাগুলিতে।

 আগামী কয়েকদিনের বৃষ্টির খবর!

আগামী কয়েকদিনের বৃষ্টির খবর!

দুই ২৪ পরগনা , কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া জেলায় হালকা থেকে মাধারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। আবহাওয়া দফতর সূত্রের খবর, মৌসুমী বায়ু রাজ্যে প্রবেশ করলেও তা ঘনীভূত হয়নি।মূলত, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যে প্রবেশ করে ঘনীভূত হলেই দক্ষিণ বঙ্গে বৃষ্টি শুরু হবে বলে দাবি আবহাওয়াবিদদের একাংশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+