শুক্রবার শহরের উষ্ণতম দিনের অস্বস্তির পর আবহাওয়ার কোন পূর্বাভাস উঠে এলো

একদিনের হালকা ঝড়বৃষ্টি হলেও, তাতে রক্ষা নেই। কিছুতেই মিলছে না স্বস্তি। তার ওপর রাজ্যজুড়ে গরম আর অর্দ্রতার অস্বস্তির পাশাপাশি, এদিন কলকাতাকে ভোগ করতে হয়েছে উষ্ণতম দিন।

একদিনের হালকা ঝড়বৃষ্টি হলেও, তাতে রক্ষা নেই। কিছুতেই মিলছে না স্বস্তি। তার ওপর রাজ্যজুড়ে গরম আর অর্দ্রতার অস্বস্তির পাশাপাশি, এদিন কলকাতাকে ভোগ করতে হয়েছে উষ্ণতম দিন। এদিন, কল্লোলিনী তিলোত্তমার তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি।

শুক্রবার শহরের উষ্ণতম দিনের অস্বস্তির পর আবহাওয়ার কোন পূর্বাভাস উঠে এলো

শহরের পারদ পৌঁছে গিয়েছে ৪০ এর দোরগোড়ায়। আর তার জেরেই এদিন দিনভর চরম অস্বস্তিতে শহরবাসী। ৩৯.৬ ডিগ্রি তাপমাত্রা নিয়ে স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশিতে চড়েছিল এদিন কলকাতার তাপমাত্রা। জ্যৈষ্ঠের দুপুরে রোদের পারদ যতই উঠেছে ততটাই অস্বস্তিতে পড়ে যায় শহরবাসী। সঙ্গে ছিল আর্দ্রতার চরম প্রভাব।

এদিকে,এমন অবস্থায় কোনও সুখকর খবর শোনাতে পারেনি আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনাই দক্ষিণবঙ্গে নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যার ফলে তাপমাত্রার পারদ চড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি আরও বাড়বে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই চড়েছে তাপমাত্রার পারদ। ফলে অস্বস্তি কমা তো দূর অস্ত, অস্বস্তি আরও বাড়বে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+