West Bengal Weather Update: কালীপুজোর পরেই...! রাতারাতি বদলে যাবে বাংলার আবহাওয়া? কতটা প্রভাব পড়বে জানুন

West Bengal Weather Update: রাত পোহালেই কালীপুজো (Kali Puja 2024)। আলোর উৎসবে মাতবে গোটা বাংলা। আর সেই সময় ফের বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। এমনকি আজ বুধবারও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির কথা বলা হয়েছে।

শুধু তাই নয়, কালীপুজোর পর থেকেই আবহাওয়ায় ব্যাপক বদল অনুভুব হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। তাহলে কি নভেম্বর থেকেই বাংলায় ঠাণ্ডার আমেজ? কী বলছে পূর্বাভাস (West Bengal Weather Update) জানুন-

West Bengal Weather Update

West Bengal Weather Update: বুধবার কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Update) অনুযায়ী, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে। সেই অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

তবে কলকাতা সহ বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা আজ বুধবার না থাকলেও আগামীকাল কালীপুজোর দিন বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal Weather Update: বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) দিয়েছে আলিপুর হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ কার্যত সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির কথা জানানো হয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। স্থানীয় ভাবে তৈরি মেঘের কারণেই বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। গত কয়েকদিন আগেই বাংলা থেকে এই বারের জন্য পাকাপাকি ভাবে বিদায় নিয়েছে বর্ষা।

West Bengal Weather Update: কালীপুজোর পরেই খেলা ঘুরবে আবহাওয়ার?

দুর্গাপুজোর পর থেকেই ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়ায়। সকালের দিকে একটা ঠাণ্ডা ঠাণ্ডা আমেজ তৈরি হয়েছে। এই অবস্থায় হাওয়া অফিস (West Bengal Weather Update) জানাচ্ছে, নভেম্বর থেকেই রাজ্যে শুষ্ক আবহাওয়ার প্রভাব বাড়তে শুরু করবে। একই সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ফলে বৃষ্টির সম্ভাবনাও কমবে।

একই সঙ্গে তাপমাত্রাও কমতে শুরু করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে নভেম্বরের শুরুতেই যে শীত পড়ে যাবে তা কখনই নয় বলেই দাবি। শীত পড়তে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+