West Bengal Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে ঠান্ডা হাওয়া! এরপরেও হাওয়া অফিস বলছে...

West Bengal Weather Update: কেটে গিয়েছে ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাব। যদিও সোমবার সকাল থেকে আকাশ মেঘলা। এমনকি মাঝেমধ্যেই দুএক পশলা বৃষ্টিও হয়েছে। আর এহেন পরিস্থিতির জন্যে বেশ কিছুটা নেমে গিয়েছে তাপমাত্রা। ফলে সকালের দিকে ঠান্ডা আমেজ।

কিন্তু এরপরেও এখনই বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা নয় বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। বছর শেষ হতে চলল? বাংলায় কবে জাঁকিয়ে ঠান্ডা? কী বলছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) ?

West Bengal Weather Update

West Bengal Weather Update:আজও বৃষ্টি?

সাইক্লোন ফেনজলের প্রভাব কেটে গিয়েছে। তবে আজ সোমবারও কয়েকটি জেলায় বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update)। এমনকি কলকাতাতেও আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যে একেবারেই হালকা থেকেমাঝারি বৃষ্টিপাত হতে পারে।

যদিও আজ থেকেই আবহাওয়ার উন্নতি ঘটবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ধীরে ধীরে মেঘ কাটবে এবং রোদ উজ্জ্বল আবহাওয়া দেখা যাবে। এমনকি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হয়েছে রবিবার। আজ সোমবার থেকে এই সমস্ত জেলাতেও আবহাওয়া উন্নতি হবে।

West Bengal Weather Update: কবে থেকে শীত

বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনের প্রত্যক্ষ প্রভাব পড়ে বাংলায় (West Bengal Weather Update)। হু হু করে তাপমাত্রা বাড়তে থাকে। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রিতে পৌঁছে যায়। যদিও ফের একবার ২০ এর নীচে নেমেছে তাপমাত্রা। সকালের দিকে ফের ঠাণ্ডা অনুভূতি গায়ে লাগছে। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়তে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহ থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি অনেকটাই বেশি। আগামী কয়েকদিনে বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নামবে বলেও জানানো হয়েছে।

West Bengal Weather Update: দাপট দেখা যাবে কুয়াশার

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে দেখা যাবে। সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকবে একাধিক এলাকা।

West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গের একাধিক জেলায় শীতের দাপট অব্যাহত। তবে এখনও উত্তরের জেলাগুলিতে তেমন জাঁকিয়ে ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়নি। তবে দার্জিলিং সহ পার্বত্য অঞ্চলে ঠান্ডার আমেজ রয়েছে। রয়েছে একাধিক জেলায় কুয়াশার দাপটও। আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+