West Bengal Weather Update: কেমন থাকতে চলেছে কালীপুজো-দিওয়ালির দিনগুলি? একনজরে বাংলার আগামী ৫ দিনের আবহাওয়া
West Bengal Weather Update: বর্তমানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের কোথাও কোন সম্ভাবনা নেই। আগামী চার পাঁচ দিন এইরকমই থাকবে। প্রধানত শুষ্ক আবহাওয়া। রাতের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য কোন পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এক থেকে দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ০৭নভেম্বর | ২১ | ৩০ | সাধারণভাবে পরিষ্কার আকাশ |
| ০৮নভেম্বর | ২১ | ৩০ | একই |
| ০৯নভেম্বর | ২১ | ৩০ | একই |
| ১০নভেম্বর | ২১ | ৩০ | একই |
| ১১নভেম্বর | ২২ | ৩০ | একই |
উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৭, ৮, ৯, ১০, ১১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Forecast)
- ৭, ৮, ৯, ১০, ১১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
- আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ থেকে ২১ ডিগ্রির কাছাকাছি। এই বছর কালীপূজা এবং দেওয়ালিতে শুষ্ক ওয়েদার থাকবে।
- পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা ১৭-১৮ সেলসিয়াসের আশপাশে থাকবে। পুরুলিয়ায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications