West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিমি বেগে ঝড়! কালবৈশাখীর সতর্কতা আবহাওয়া দফতরের

West Bengal Weather Update: সপ্তাহের শুরুই হবে বৃষ্টি দিয়ে। গত ২ দিন ধরে হালকা মাঝারি বৃষ্টিতে ভিজেছে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাই। সোমবারও অব্যাহত থাকবে সেই বারি ধারা। বুধবার পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। তারপর থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। তবে মে মাসের প্রথম সপ্তাহেও বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও খুব বেশি বাড়বে না। ফলে গরমজনিত অস্বস্তিও কমবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বাড়বে বৃষ্টির পরিমাণ। ইতিমধ্যেই এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে এই সমস্ত জেলাগুলিতে।

kalbaishakhi

সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। গরমে নাজেহাল অবস্থা থেকে তাই মুক্তি। এপ্রিল শেষে ও মে মাসের শুরুতে মোটের উপর মনোরমই থাকবে আবহাওয়া। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা কমে ২৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তারপর গোটা সপ্তাহটাই ২৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে।

এদিকে ঝোড়ো হাওয়ার কারণে উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার বিকেলের পর থেকেই বদলাতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতাও রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখী ও শিলাবৃষ্টি দেখা যেতে পারে সোমবার।

Take a Poll

উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার মুষলধারে বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। তিন থেকে চার দিন ভারী বৃষ্টি হতে পারে। ফলে মনোরম আবহাওয়াই থাকবে সেখানেও। গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে।

গোটা রাজ্যেই তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। সোমবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গোটা উত্তর পশ্চিম ভারতে আগামী তিন দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মধ্য ভারতে আবার ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। পূর্ব ভারতে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+