West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, শিলাবৃষ্টির সঙ্গে দমকা হাওয়া; রইল আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: মার্চের মাঝেই তীব্র দহন জ্বালা। তা থেকে এবারে কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত। ৫ দিনের মধ্যে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে কমবে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। গরমজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গে কমলেও উত্তরবঙ্গে মঙ্গলবার থেকেই পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের ৬টি জেলায় বৃহস্পতিবার কালবৈশাখী হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর সম্ভাবনা। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস। শুক্রবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। শনিবারও চলবে বৃষ্টি। এদিকে শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।

kalbaishakhi

সোমবার কালবৈশাখী হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও কুলপিতে। উপড়ে গিয়েছে গাছ, ভেঙে গিয়েছে মাটির ঘরবাড়ি। রবিবারও শিলাবৃষ্টি হয়েছে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায়। সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গল ও বুধবার আবহাওয়া শুষ্ক থাকলেও বৃহস্পতি থেকে ফের ভিজতে পারে এই জেলাগুলি।

মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা সামান্য বেড়ে যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৬ ডিগ্রিতে পৌঁছতে পারে। তবে বৃহস্পতিবার থেকে কালবৈশাখী তথা ঝড়বৃষ্টির জেরে কমবে তাপমাত্রা। শুক্রবার এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও শনিবার তা ২৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবার তাপমাত্রায় তেমন হেরফের হবে না। বৃহস্পতিবার সামান্য বেড়ে শনিবার ফের কমতে পারে তাপমাত্রা। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে। অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে।

অন্যদিকে, বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম এবং ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। তাপপ্রবাহের পরিস্থিতি ওড়িশায়। গরমে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে গুজরাট, কোঙ্কন উপকূল, গোয়া এবং কর্নাটকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+