West Bengal Weather Update: গভীর নিম্নচাপ, সকালেই নামল আঁধার! অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর দুর্যোগ
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। আর তার জেরে বুধবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এমনকি গোটা রাত ধরে ভিজেছে শহর কলকাতা। এমনকি আজ বৃহস্পতিবার সকাল থেকেই একেবারে আকাশ মেঘলা। কখনও হালকা তো কখনওভারী বৃষ্টি হয়েই চলেছে।
বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ফলে চরম দুর্ভোগের মধ্যে সাধারণ মানুষ। বিশেষ করে সামনেই দুর্গাপুজো। আর এমন সময় বৃষ্টিতে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎশিল্পীদের (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update: নিম্নচাপের কারণেই নাগাড়ে বৃষ্টি
মধ্য বঙ্গোপসাগরের উপরে এই ঘুর্নাবর্ত তৈরি হয়েছে। যা ঘনিভুত হয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। যার ফলে কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় বৃষ্টি চলছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা এমন অবস্থা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে।
West Bengal Weather Update: ভারী বৃষ্টির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গভীর নিম্নচাপের জেরে আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। কয়েকটি জেলায় একেবারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভয়ঙ্কর বন্যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিপর্যস্ত। এরমধ্যেই ফের বৃষ্টি আরও বিপদ বয়ে আনতে পারে বলে আশঙ্কা।
West Bengal Weather Update: কলকাতা
তথ্য বলছে ৮৭ মিলিমিটার কলকাতায় গত ৪৮ ঘিন্টা বৃষ্টি হয়েছে।। শুধু ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। আজ বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টি হবে শহর কলকাতায়। কখনও হালকা তো কখনও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। হঠাত আবহাওয়ার বড় বদলে দিন ও রাতের তাপমাত্রায় লক্ষ্যনীয় পতন ঘটেছে। একটা ঠাণ্ডা ঠাণ্ডা ভাব তৈরি হয়েছে।
West Bengal Weather Update: ভারী বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতেও
শুধু দক্ষিণবঙ্গে নয়, আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বভাস দেওয়া হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পঙের বেশ কয়েকটি এলাকা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও আজ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications