West Bengal Weather Update: ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়, উত্তাল থাকবে সমুদ্র! যেতে নিষেধ মৎস্যজীবীদের
West Bengal Weather Update: সকালেই নামল আঁধার! কলকাতা সহ শহরতলিতে প্রবল বৃষ্টি। আজ শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমল আবহাওয়া থাকলেও কিছু সময় পরেই বদলে যায় পরিবেশ। প্রবল বৃষ্টি শুরু হয়। আগামী ২৪ ঘণ্টায় এমন পরিবেশ বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
উপকূল জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে। পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দুই থেকে তিন দিনে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসবে (west bengal weather Update) ।

এর ফলেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাত হবে। এদিকে নিম্নচাপ এবং ভারী বৃষ্টিপাতের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে। ফলে মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে না যাওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে আজ শুক্রবার বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
অন্যদিকে আগামীকাল শনিবার ২০ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। রবিবার ২১ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। সোমবার আপাতত উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত কোন কিছুরই পূর্বাভাস নেই।












Click it and Unblock the Notifications