West Bengal Weather Update: দিনে তাপপ্রবাহ, বিকেল হতেই আঁধার হয়ে কালবৈশাখী! কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update: রবিবারের পর সোমবারও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি চলে যেতে পারে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। ভালো গরম থাকবে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতেও। বিকেলের দিকে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

মার্চেই মাঝামাঝিই কার্যত দাবদাহ পরিস্থিতি। রবিবার সন্ধেয় ছিঁটেফোঁটা বৃষ্টি হলেও গরম কমেনি। সোমবার পশ্চিমের ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। স্বাভাবিকের তুলনায় ওই সব জেলায় ৫ ডিগ্রি উপরে উঠে যেতে পারে তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে।

STORM

এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতে গরমজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী তিন দিন তাপমাত্রার হেরফের হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।

এদিকে, সোমবারও বিকেল বা সন্ধের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দু এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার থেকে আবহাওয়া বদল হতে পারে।

এদিকে উত্তরবঙ্গে সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি সব জেলায় আবহাওয়া শুষ্কই থাকতে পারে। সোমবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+