Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Weather Update: তীব্র দাবদাহ, আরও গরমে পুড়বে বাংলা! ভয়ঙ্কর পূর্বাভাস হাওয়া অফিসের

West Bengal Weather Update: সোমবার থেকেই আবহাওয়ায় বড় বদল এসেছে! তীব্র দাবদাহে পুড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। প্রচণ্ড গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। প্রচণ্ড রোদের দাপট তো আছেই, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা একেবারে দক্ষিণবঙ্গবাসী। এর মধ্যেই অশনি পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস।

সেই অনুযায়ী আগামী কয়েকদিন আরও গরম বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আপাতত আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড় বৃষ্টির কোনও পূর্বাভাস (West Bengal Weather Update) নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

West Bengal Weather Update

West Bengal Weather Update: তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়বে বলে আগেই জানায় আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update|) । এমনকী তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস ছিল হাওয়া অফিসের। সেই অনুযায়ী গরম বাড়তে চলেছে। একাধিক জেলায় তাপমাত্রা উর্ধমুখী।

দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় তাপপ্রবাহের (Heat Wave) সম্ভাবনা আছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আজ বুধবার থেকেই এই পরিস্থিতি তৈরি হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের জন্য ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

West Bengal Weather Update: কলকাতাতেও সতর্কতা জারি করা হয়েছে

দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতাতেও বাড়ছে গরম। তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে (West Bengal Weather Update) জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি। ফলে আরও পরিস্থিতি অস্বস্তিকর হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে আগামী ২৪ ঘনণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। যা ভয়াবহ বলছেন চিকিৎসকরা।

West Bengal Weather Update: ঝড়-বৃষ্টির পূর্বাভাস আছে উত্তরবঙ্গেও

অসহ্য দহন জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গ। অন্যদিকে স্বস্তির পরিস্থিতি উত্তরবঙ্গে। আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলাতে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

একই সঙ্গে ঝো|ড়ো হাওয়া থাকবে বলেও জানানো হয়েছে। ফলে কিছুটা হলেও উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক ভাবে স্বস্তিদায়ক থাকবে বলে মনে করা হচ্ছে। তবে তা বেশিদিন স্থায়ী হবে না। খুব শীঘ্রই উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে (West Bengal Weather Update) ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+