West Bengal Weather Update: হু-হু করে নামতে চলেছে তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকলেও আপাতত শুকনো আবহাওয়াই থাকতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এদিন থেকেই রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা বেশ কিছুটা কমতে চলেছে।
একসপ্তাহের মধ্যে রয়েছে ধনতেরাস। তারপর সামনের রবিবার কালীপুজো। ১৪ নভেম্বর ভাইফোঁটা। তার আগেই তাপমাত্রা বেশ কিছুটা কমতে চলেছে। সেই সময় ঠান্ডার আমেজ থাকবে এবং পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাবে আগের মতো।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথায়ও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে পরপর চার দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী চারদিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়ায় হ্রাস পেতে পারে।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ৩১.৫ | ২১.৯ (২২.২) |
| বহরমপুর | ৩০ | (২৪) |
| বাঁকুড়া | ৩০.১ | ২১.১ (২০.৩) |
| বর্ধমান | ৩১ | ২১.৬ (২২) |
| কোচবিহার | ২৯.২ | ১৮ (১৯.৯) |
| দার্জিলিং | ১৮ | ৯.২ (৯.৪) |
| কালিম্পং | ২১ | ১৪ (১৫.৩) |
| দিঘা | ৩৪ | ২২.৫ (২১.৮) |
| কলকাতা | ৩১.১ | ২৪.১ (২৩.৭) |
| দমদম | ৩১.৭ | ২৩.৬ (২৪) |
| কৃষ্ণনগর | ৩১.২ | ২৪ (২৩.৬) |
| মালদহ | ৩০.৪ | ২৩.৩ (২৩.৭) |
| মেদিনীপুর | ৩১ | ২১.৫ (২১.৫) |
| শিলিগুড়ি | ৩২ | ১৮.৮ (২০) |
| শ্রীনিকেতন | ২৯.৭ | ২১.৪ (২০) |
| সুন্দরবন | ৩২.৫ | ২৩ (২৩) |












Click it and Unblock the Notifications