West Bengal Weather Update: মঙ্গলবার থেকেই বদলে যাবে আবহাওয়া? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! কী বলছে হাওয়া অফিস
West Bengal Weather Update: উতসব (Durga Puja 2024) মিটতেই ফের নিম্নচাপের ভ্রকুটি! আগামীকাল মঙ্গলবার দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। পুজোর দিনগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমনটা ঘটেনি।
কলকাতা সহ সমস্ত জেলাতেই মোটের উপর রোদ ছলমল আবহাওয়া ছিল। ফলে শান্তি করে মানুষ সকাল থেকে ঠাকুর দেখতে বের হয়। কিন্তু আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবার থেকেই ফের আবহাওয়ায় (West Bengal Weather Update) বড় বদল ঘটতে চলেছে।

West Bengal Weather Update: ফের বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া পূর্বাভাস (West Bengal Weather Update) অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার ফলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়াবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।
West Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায়
আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের জেরে উপকূল এবং উপকূলের সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার পুজো কার্নিভাল আছে। আর তার আগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
West Bengal Weather Update: রবিতেই বর্ষা বিদায়
আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবারেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা বাংলা থেকে বিদায় নিয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলা থেকেই বর্ষা বিদায় নিয়েছে রবিবার দুপুরে। বর্ষার বৃষ্টির সম্ভাবনা আর নেই বাংলায়। ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ফলে অস্বস্তি বাড়বে।
West Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলায়
অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। যেমন দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানানো হয়েছে ((West Bengal Weather Update)।












Click it and Unblock the Notifications