Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি! আইপিএলের উদ্বোধন ভেস্তে যাবে না তো?

West Bengal Weather Update: রাতভর বৃষ্টি! সঙ্গে কয়েকটি জেলায় ঝড়। যার ফলে অনেকটাই স্বস্তি। গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে একেবারে গলদঘর্ম অবস্থা হচ্ছিল। এই অবস্থায় শুক্রবার ঝড়-বৃষ্টি কিছুটা হলেও পরিবেশকে ঠান্ডা করেছে। তাপমাত্রা কিছটা নেমেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

শুধু তাই নয়, একাধিক জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলেও পূর্বাভাস (West Bengal Weather Update) দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। এমনকী কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। এক নজরে জেনে নিন কেমন যাবে বাংলার আবহাওয়া। কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে?

West Bengal Weather Update

West Bengal Weather Update: প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তিওইরি হয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে বঙ্গে ঢুকছে। এর সঙ্গে হাওয়ার গতিমূখ বাংলার বৃষ্টির পরিস্থিতি তৈরি করতে সাহায্য করছে। যার ফলে আগামীকাল রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে। কয়েকটি জেলায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। এছাড়াও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই অনুযায়ী আবহাওয়া দফতরের তরফে কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের পূর্বাভাস থাকায় আজ শনিবার পর্যন্ত মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

West Bengal Weather Update: ঝড় হতে পারে কলকাতাতেও

দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও। শুক্রবার গোটা রাত ধরে হালকা থেকে মাঝারি বৃষ্ট হয়েছে। কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়াও বয়ে গিয়েছে। আজ শনিবারও একই পরিস্থিতি থাকবে। এমনকী হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলে রাখা প্র্যোজন, আজ ইডেনে আইপিএলের ম্যাচ এবং উদ্বোধন আছে। ঝড় বৃষ্টির কারনে সবকিছু পন্ড হয়ে যাবে না তো? সেটাই চিন্তায় রেখেছে ক্রিকেটপ্রেমীদের।

West Bengal Weather Update: শিলাবৃষ্টির পূর্বাভাস

আজ শনিবার ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানানো হয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে পূর্বাভাসে জানানো হয়েছে। ইতিমধ্যে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলুপুর হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+