West Bengal Weather Update: চার ডিগ্রি কমে যাবে একাধিক জেলার তাপমাত্রা! বইবে প্রবল শৈত্যপ্রবাহ

West Bengal Weather Update: একেবারে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বাংলায়! শুধু ঠান্ডা নয়, শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। কখনও নিম্নচাপ তো কখনও পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে দফায় দফায় বাংলায় মুখ থুবড়ে পড়েছে ঠান্ডা। সকালের দিকে ঠান্ডা হাওয়া শিহরণ জাগালেও বেলা বাড়লেই বদলে যাচ্ছে পরিস্থিতি।

শরীরে রাখা যাচ্ছে না গরম জামা। এই অবস্থায় অবশেষে শীত নিয়ে আশার আলো শোনাল আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update

West Bengal Weather Update: শৈত্যপ্রবাহের পূর্বাভাস

ডিসেম্বরের মাঝামাঝি সময়! শীত কবে পড়বে তা নিয়ে একটা জল্পনা চলছিলই। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির বদল ঘটবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি পারদ (West Bengal Weather Update) নামতে পারে। একই সঙ্গে মরশুমের প্রথম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে থাকবে। অবাধে ঢুকতে পারবে উত্তুরে হাওয়া। আর সেই কারনেই তাপমাত্রার পারদ নামবে বলে পূর্বাভাস।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Update) অনুজায়ী, আগামী ২৪ ঘন্টায় শৈত্য প্রবাহ সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গের চার জেলায়। বিশেষ করে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্য প্রবাহ চলবে। শনি এবংরবিবারে শৈত্য প্রবাহের সতর্কবার্তা আরও পাঁচ জেলার জন্য থাকবে। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্য প্রবাহ চলবে।

শুধু তাই নয়, আগামী ১৫ তারিখের মধ্যেই জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা পড়ে পরিষ্কার আকাশ (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update:কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

শুধু দক্ষিণবঙ্গেই নয়, জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি উত্তরবঙ্গের জন্যেও (West Bengal Weather Update) তৈরি হয়েছে। ২৪ ঘন্টায় দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হবে। একই সঙ্গে তাপমাত্রাও অনেকটাই নীচে নেমে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। দার্জিলিং এলাকায় তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+