West Bengal Weather Update: ঘূর্ণিঝড় মিধিলির রেশ কাটতেই আবহাওয়ায় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Weather Update: শুক্রবারের তুলনায় শনিবার সকালের আকাশ পরিষ্কার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদও খানিক নিম্নগামী। তবে রবিবার আবহাওয়া আরও পরিষ্কার হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া

শনিবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। এদিন থেকে আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় কিছুটা পরিবর্তন হয়েছে। শুক্রবার যা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় খুব সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল সন্ধেয় হালকা শীতের আমেজ ফিরলেও এখনও জমিয়ে শীতের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলেই অনুমান আবহাওয়া দফতরের।

অন্যদিকে পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব মুক্ত হলেও, হাল্কা থেকে মাঝারি, কোনও কোনও জায়গায় ১৮ নভেন্বর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। এদিন দক্ষিণ অসম এবং মেঘালয়তেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আগামী ১৯ নভেম্বর থেকে পশ্চিম হিমালয়ে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হতে চলেছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+