West Bengal Weather Update: 'সাইক্লোন' দানার পরেও মুক্তি নেই! ফের বাংলায় বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Update: সামনেই কালীপুজো। আলোর উৎসবে মেতে উঠবে কলকাতা-সহ গোটা বাংলা। আলোর উৎসবে ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে বৃষ্টির পূর্বাভাস হলেও রয়েছে স্বস্তির বার্তাও। যদিও গত কয়েকদিন আগেই সাইক্লোন দানার সাক্ষী থেকেছে বাংলা। ব্যাপক বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ বাংলার বহুজেলা। এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update

West Bengal Weather Update: ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

যদিও হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি হলেও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update) নেই। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এমনকি কলকাতাতেও হালকাথেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবার কালীপুজো। আর সেদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

West Bengal Weather Update: কোথায় কোথায় বৃষ্টি হবে?

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ সোমবার বৃষ্টি (West Bengal Weather Update) হবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। একই সঙ্গে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর মধ্যে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টির সিম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে যদিও মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। সমুদ্রে শান্ত থাকবে। বাংলায় উপকুলে মনোরম] পরিবেশ থাকবে বলেও জানানো হয়েছে।

West Bengal Weather Update: বৃষ্টি হবে উত্তরবঙ্গেও

বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের একাধিক জেলা (West Bengal Weather Update) । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বেশ কয়েকটি এলাকায়। এই পরিস্থিতি আগামী ৪৮ ঘিন্টা বজায় থাকবে বলেই খবর। মালদহ সহ দুই দিনাজপুরে আবহাওয়া তুলনামূলক শুকনো থাকবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+