কলকাতায় অগ্রহায়ণের শুরুতেই তাপমাত্রা আজ কোথায় পৌঁছল! বাংলায় কোনপথে শীত
কার্তিক মাসের ঠাণ্ডায় ছিল বৃষ্টি জড়ানো শীতের আমেজ। কিন্তু অগ্রহায়ণ পড়তেই ঠাণ্ডার আমেজ পাল্টাতে থাকে। শীত এখনও পাকাপাকিভাবে না পড়লেও, শহরের ভোরের ঘুম ভাঙাতে ভুলছে না নরম শিশির। আর এভাবেই ক্রমেই এবার বেলার দিকে নরম রোদ পোহানোর দিন এগিয়ে আসতে শুরু করেছে।

আজ কলকাতার তাপমাত্রা কত?
এদিন কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরাল করতে পারে ২৯ ডিগ্রির আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৯ ডিগ্রির আশপাশে। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সলসিয়াসে।

আগামী কয়েকদিনের তাপমাত্রা কোনদিকে?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ ১৯ ডিগ্রি থেকে ২৯ এর আশপাশেই ঘোরাফেরা করবে। রেকর্ড বলছে, এদিনের সকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ রয়েছে সর্বাধিক ৯৪ থেকে সর্বনিম্ন ৫৫ শতাংশ।

ঢুকছে উত্তুরে হাওয়া!
ইতিমধ্যেই শীতের মেজাজ গায়ে মেখে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। উত্তর পশ্চিমের হিমেল হাওয়া ইতিমধ্যেই রাজ্যে আসছে। এই হাওয়ার ফলে, নভেম্বরের শেষে আরও খানিকটা কমতে পারে তাপমাত্রার পারদ।

কলকাতার পার্শ্ববর্তী এলাকায় কী পরিস্থিতি ?
শুধুমাত্র শহর কলকাতাই নয়,শহরের আশপাশের বহু এলাকাতেও রয়েছে শীতের আমেজ। বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই ২৪ পরগনায় নেমেছে তাপমাত্রার পারদ। প্রসঙ্গত কাশ্মীরে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবের তুষারপাতই দায়ী রাজ্যের এমন ঠাণ্ডার আমেজের জন্য।












Click it and Unblock the Notifications