বজ্রবিদ্যুৎ সহ ফের বৃষ্টির সম্ভাবনা বাংলায় ! আবহাওয়ার পূর্বাভাস কোন বার্তা দিচ্ছে

দুর্গাপুজো কেটে গিয়ে কালীপুজোর আগেও সেই বৃষ্টি-দানবের আস্ফালন! এদিন গোটা দক্ষিণ ভারত সহ একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দুর্গাপুজো কেটে গিয়ে কালীপুজোর আগেও সেই বৃষ্টি-দানবের আস্ফালন! এদিন গোটা দক্ষিণ ভারত সহ একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশপাশি, এরাজ্যের বৃষ্টির দাপট সমানভাবে থাকবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়ার পূর্বাভাসের রিপোর্ট।

বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয় দফতরের বার্তা অনুযায়ী, আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শহরের তাপমত্রা আজ কত?

শহরের তাপমত্রা আজ কত?

হেমন্ত সবেমাত্র শুরু হয়েছে। তবে কার্তিক মাসেএ তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রির নিচে নামছে না। এদিন শহর কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সর্বোচ্চ থাকবার সম্ভাবনা রয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৬ ডিগ্রি সেলসিয়াসে।

আর্দ্রতার পরিমাণ কত?

আর্দ্রতার পরিমাণ কত?

গত বেশ কয়েকদিন ধরেই আর্দ্রতাজনিত বাড়বাড়ন্ত রাজ্যে। এদিন বাংলার আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। আর নূন্যতম আর্দ্রতার পরিমাণ থাকছে ৬৩ শতাংশ।

 আরব সাগরে নিম্নচাপ

আরব সাগরে নিম্নচাপ

এদিকে, শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরে একাধিক জায়গায় নিম্নচাপের জেরে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ভারতের , কর্ণাটকর, কেরল, তামিলনাড়ু ছাড়াও, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, অরুণাচল, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, অসমের মতো রাজ্যগুলিতে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে আইএমডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+