West Bengal Weather: দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অন্যদিনের তুলনায় পরিষ্কার। দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতিও কমবেশি একইরকমের। উত্তরবঙ্গে কোচবিহারের ওপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণবঙ্গে এদিন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৬৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।












Click it and Unblock the Notifications