West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘনঘটা!একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ। রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত এই ধরনের আবহাওয়া চলতে থাকবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে এই আবহাওয়ার খানিক পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের পাশাপাশি বুধবারেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে প্রায় সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার নাগাদ।

West Bengal Weather

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এদিনের পাশাপাশি বুধবারেও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের কোথাও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

West Bengal Weather

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৬ শতাংশ। ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.২ মিলি।

আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছে একটি নিম্নচাপ এলাকা অবস্থান করছে। ২৬ জুলাই নাগাদ তা নিম্নচাপে পরিণত হতে পারে। অন্যদিকে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থা করা ঘূর্ণাবর্ত থেকে ওই একই এলাকায় মঙ্গলবারের মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। যা থেকে পরবর্তী সময়ে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+