West Bengal Weather: চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির দেখা নেই। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরইমধ্যে অবশ্য উত্তরবঙ্গের দুটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারেও সেই দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি ছয় জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের শুধু মাত্র দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাটিও স্বাভাবিকের থেকে উত্তরে অবস্থান করলেও তা আস্তে আস্তে দক্ষিণ মুখী হয়ে ১৮ অগাস্ট নাগাদ তা স্বাভাবিক জায়গায় আসবে।












Click it and Unblock the Notifications