West Bengal Weather: বাংলাকে ঘিরে ঘূর্ণাবর্তের ঘনঘটা! ছয় জেলার জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের

West Bengal Weather: রবিবারের মতো সোমবারেও কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে মেঘলা আকাশ। তবে এদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে পূর্ব ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পূর্ব অসম এবং সন্নিহিত এলাকার ওপরে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

weather

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে এদিন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সময় দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মঙ্গলবারেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.১ মিমি ।

আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা হ্রাসের পরে আপাতত উত্তর কিংবা দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূলে ঘন্টায় ৪০-৫০ কিমি বেদে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে সমুদ্রের পরিস্থিতি বেশ খারাপ থাকার সম্ভাবনা। যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশে আপাতত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ( ২৭)
দমদম (২৭.৬)
দিঘা (২৫.৫)
মেদিনীপুর (২৭.৩)
কৃষ্ণনগর (২৮)
বাঁকুড়া (২৫)
শ্রীনিকেতন (২৫.৬)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৬)
পানাগড় (২৬)
আসানসোল ( ২৫.৯)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং ( ১৭)
কালিম্পং (২১)
কোচবিহার ( ২৬.৬)
মালদহ (২৭.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+