West Bengal Weather: মঙ্গলবার দুর্যোগ বাংলার কোন কোন জেলায়, ভারী বৃষ্টি কোথায় কোথায়?

West Bengal Weather: মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ। এদিন দুটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দশ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

weather

বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর ও মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায়।

বুধবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বৃহস্পতিবার নাগাদ আরও বেশি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৮৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৬.৫)
দমদম (২৫.৮)
মেদিনীপুর (২৫.৬)
দিঘা (২৪.৮)
কৃষ্ণনগর (২৫.৮)
বাঁকুড়া (২৫.৭)
শ্রীনিকেতন (২৪.৪)
বহরমপুর (২৭.২)
বর্ধমান (৩০)
পানাগড় (২৭)
আসানসোল (২৬.৭)
পুরুলিয়া (২৪.১)
মালদহ (২৮.৪)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (২২.৫)
কোচবিহার (২৭.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+