Weather Today: তাপমাত্রায় বাঁকুড়ার সঙ্গে পাল্লা দিচ্ছে শিলিগুড়ি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather Today (June 1): আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব মধ্যপ্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যে কারণে উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো ও গরম হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গে। যে কারণে উত্তর দু-তিনটি জেলাকে বাদ দিয়ে রাজ্য জুড়েই আর্দ্রতাজনিত অস্বস্তি। পাশাপাশি এদিন থেকেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা।
বুধবারেই রাজ্যের কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার হয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে বাঁকুড়া, মালদা এবং শিলিগুড়ি। এছাড়াও বহমরপুর, হাওড়া, শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি পেরিয়েছে। এদিন-সহ আরও তিনদিন ওই তাপমাত্রা আরও তিনদিন বাড়তে পারে।

বৃহস্পতিবার দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুন শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং ছাড়াও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তবে এর পরে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুন শুক্রবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুন শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে বলেও সতর্ক করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তবে এরপর তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ২ জুন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পরের দিন অর্থাৎ ৩ জুন উল্লিখিত জেলাগুলি ছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা কমেছে। ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৪৭ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.৪)
বহরমপুর (২৯.২)
বাঁকুড়া (২৫.৭)
বর্ধমান (২৬)
কোচবিহার (২৫.৬)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (১৬.৮)
দিঘা (২৮.৪)
কলকাতা (২৯.৭)
দমদম (২৯.২)
কৃষ্ণনগর (২৮.৮)
মালদহ (২৯.২)
মেদিনীপুর (২৭.৩)
শিলিগুড়ি (২৫.১)
শ্রীনিকেতন (২৭.৫)
সুন্দরবন (২৮)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৯.২)
বহরমপুর (৩৯)
বাঁকুড়া (৪০.৩)
বর্ধমান (৩৮.৫)
কোচবিহার (৩৭.৬)
দার্জিলিং (২৫.২)
কালিম্পং (২৭.৫)
দিঘা (৩৭.১)
কলকাতা (৩৭.৪)
দমদম (৩৮.২)
কৃষ্ণনগর ( ৩৮)
মালদহ (৪০.২)
মেদিনীপুর (৩৮.৭)
শিলিগুড়ি (৪০.৩)
শ্রীনিকেতন (৩৯.২)
সুন্দরবন (৩৫.৫)












Click it and Unblock the Notifications