Weather Update: সকালে ঠাণ্ডা ঠাণ্ডা ভাব লাগছে? আর মাত্র ৪৮ ঘণ্টা! এরপরেই বড় বদলের জন্য অপেক্ষায় থাকুন

West Bengal Weather Update: আজ দীপান্বিতা কালীপুজো (Kali Puja 2024)! আলোর উৎসবে আলোকিত হবে অমাবস্যার রাত। এদিনও রেহাই নেই বৃষ্টির হাত থেকে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।

একই সঙ্গে বাংলায় শীত নিয়েও বড় ইঙ্গিত। আবহাওয়াবিদরা বলছেন, আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকেই বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই। ফলে ধীরে ধীরে তাপমাত্রার তাপমাত্রার পতন ঘটবে। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যে সকালের দিকে ঠাণ্ডা ঠাণ্ডা ভাব লাগছে (West Bengal Weather Update) ।

Weather

West Bengal Weather Update: আজও বৃষ্টির পূর্বাভাস

আজ বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে (West Bengal Weather Update) । বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। শুধু উত্তরবঙ্গ নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। উত্তর দিনাজপুর সহ সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

West Bengal Weather Update: রবিবার থেকেই বদল হবে আবহাওয়ার

আগামী ২৪ ঘণ্টাতে এমন পরিস্থিতি বজায় (West Bengal Weather Update) থাকবে। তবে আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ রবিবার থেকেও আবহাওয়ার বদল ঘটবে। শুষ্ক আবহাওয়ার প্রভাব নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে বলেও পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস। জলীয় বাস্পের পরিমাণ বাতাসে কমবে। ফলে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে।

আবহাওয়াবিদরা বলছেন, মেঘমুক্ত পরিবেশ তৈরি হলেই আবহাওয়ার বদল ঘটবে। আর এই পরিস্থিতি আগামী মাস নভেম্বরের প্রথম সপ্তাহেই তৈরি হবে। আর তাতে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে পারদ নামবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। সকালের দিকে শরীরে শিহরণ জাগাবে হিমেল পরশ।

অন্যদিকে চিকিৎসকরা বলছেন, ধীরে ধীরে আবহাওয়ার বদল (West Bengal Weather Update) ঘটছে। এই সময় সুরক্ষিত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে এই সময়, বলছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+