পৌষ সংক্রান্তির আগে শীতের ঝোড়ো ব্যাটিং! তিনদিন পরেই বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস

West Bengal Weather: বাংলা জুড়েই চলছে শীতের ঝোড়ো ব্যাটিং। এরই মধ্যে পুরুলিয়া মতো বেশ কিছু জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ায় তেমন বড় কোনও পরিবর্তন হবে না। মঙ্গলবার সামান্য কয়েকটি জেলায় এবং বুধবার ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় কুয়াশা একটু বেশি থাকতে পারে। আগামী দিন চারেক উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে

মঙ্গলবার ১৬ জানুয়ারি দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দিন চারেক গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। শনিবার যা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৪৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৮.২
বহরমপুর ৯.৬
বাঁকুড়া ৮.৯
বর্ধমান ৯
কোচবিহার ১২.৬
দার্জিলিং ৬.৫
কালিম্পং ৯.৩
দিঘা ১১.৩
কলকাতা ১২.৯
দমদম ১১.২
কৃষ্ণনগর ৯.৪
মালদহ ৯.৭
মেদিনীপুর ১১.৫
পুরুলিয়া ৬.৫
শিলিগুড়ি
শ্রীনিকেতন ৭.৪
সুন্দরবন ১৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+