বাংলা জুড়ে অকাল বর্ষণে পারদ আরও নিম্নগামী! বৃহস্পতিবার কোথায় কোথায় বৃষ্টি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: দক্ষিণবঙ্গে এদিনও আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে এই আবহাওয়া চলবে ২৩ মার্চ পর্যন্ত। অকাল বর্ষণের জেরে এদিন পারদ আরও নিম্নগামী হয়েছে। তবে ২২ তারিখ থেকে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। কোথাও ৩২ ডিগ্রি আবার কোথাও ৩৫ ডিগ্রি কাছাকাছিও থাকার সম্ভাবনা।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার নাগাদ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাল্কা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কোচবিহারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।

West Bengal Weather

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিনও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় কোথাও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার নাগাদ আবহাওয়ার উন্নতি হবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি নিচে। বুধবার যা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৬.৯ মিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৯.৪)
বহরমপুর (১৯)
বাঁকুড়া (১৭.১)
বর্ধমান (১৮)
কোচবিহার ( ১৯.১ )
দার্জিলিং (৬.৮)
কালিম্পং (১২.৩)
দিঘা (১৭.৭)
কলকাতা (১৮.৭)
দমদম (১৮.৮)
কৃষ্ণনগর (২২.৪)
মালদহ (২০.১)
মেদিনীপুর (১৮.৭ )
পুরুলিয়া (১৬.১)
শিলিগুড়ি (১৪.৪)
শ্রীনিকেতন (১৯ )
সুন্দরবন (১৮.৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+