West Bengal Weather: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত! তিন দিন ধরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
West Bengal Weather: সকাল থেকে বিভিন্ন জেলায় গরম আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিকেল থেকে সন্ধের দিকে পরিস্থিতির পরিবর্তন হবে। এই পরিস্থিতি চলবে ২২ মে বুধবার পর্যন্ত।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ওপরে আসছে। যে কারণে জেলাগুলিতে দমকা হাওয়া এবং বজ্রপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।
বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তর-দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন থেকে বুধবার পর্যন্ত সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া আবার কোথাও কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
তবে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কারণে সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। বিকেল কিংবা সন্ধের দিকে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮.৫)
দমদম (২৭.২)
দিঘা (২৯)
মেদিনীপুর
কৃষ্ণনগর (২৮.২)
বাঁকুড়া (২৭.১)
শ্রীনিকেতন (২৭.৮)
বহরমপুর (২৮.৪)
বর্ধমান (২৭)
পানাগড় (২৯.৯)
আসানসোল (২৮.৬)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং ( ১৪)
কালিম্পং ( ১৮.৫)
কোচবিহার (২৫.২)
মালদহ (২৬.৫)












Click it and Unblock the Notifications