West Bengal Weather: সেপ্টেম্বরের শুরুতেই আবহাওয়ায় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বভাস

West Bengal Weather: আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা নেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। বরং দিনে সময় যাওয়ার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন উত্তরবঙ্গের দুই জেলাকে বাদ দিলে আর কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার ৩০ অগাস্টের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি বুধবারেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোনও রকমের ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তবে পয়লা সেপ্টেম্বর শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

West Bengal Weather

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ আর সর্বনিম্ন ৫৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+