তাপমাত্রা হ্রাসের মধ্যে ১৭ জেলায় দমকা হাওয়া-বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে বাংলার বাকি অংশ, একনজরে আবহাওয়া
West Bengal Weather: সোমবার সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকার আকাশ মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা রবিবারের তুলনায় সামান্য কিছুটা কম। ভোররাত ও সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হয়।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উল্লিখিত দুটি জেলার জন্য আলাদা করে সতর্কবার্তাও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা থেকে বৃষ্টি হতে পারে। এর মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলিতে দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। দুপুর কিংবা বিকেলের দিকে হাস্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
সোমবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং ৪৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৯.৬)
বহরমপুর (১৯)
বাঁকুড়া (১৭.৮)
বর্ধমান (১৮.৬)
কোচবিহার (১৫.৬)
দার্জিলিং (৮.৪)
কালিম্পং (১৩.৩)
দিঘা (২৩.৪)
কলকাতা (২৪.৫)
দমদম (২৪)
কৃষ্ণনগর (১৭.৪)
মালদহ (২০.২)
মেদিনীপুর (২২.৬)
পুরুলিয়া (১৭.১)
শিলিগুড়ি (১৬)
শ্রীনিকেতন (১৭)
সুন্দরবন (২৩.৫)












Click it and Unblock the Notifications