সকাল থেকে মেঘলা আকাশ, বারো জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস! বাংলার কী পরিস্থিতি, একনজরে আবহাওয়া

West Bengal Weather: সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় আকাশ মেঘলা। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি জেলাগুলিতে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। যে কারণে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। তার মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এর মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। সেখানে দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

রবিবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং ৪৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

শনিবারেই শুরু দুর্যোগের, রবিবার বাংলা জুড়ে খারাপ হবে আবহাওয়া! কোন জেলায় কী পরিস্থিতি, একনজরে পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৬.৭)
বহরমপুর (১৮.৬)
বাঁকুড়া (১৬.১)
বর্ধমান (১৮.৪)
কোচবিহার (১৩.৬)
দার্জিলিং (৭.৬)
কালিম্পং (১৩)
দিঘা (২১)
কলকাতা (২০.৫)
দমদম (১৮.৬)
কৃষ্ণনগর (১৭.৪)
মালদহ (১৮.৪)
মেদিনীপুর (২১.১)
পুরুলিয়া (১৫.১)
শিলিগুড়ি (১৪.৪)
শ্রীনিকেতন (১৫.৪)
সুন্দরবন (২১.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+