আট জেলায় কালবৈশাখী-শিলাবৃষ্টির সতর্কবার্তা, সাত জেলায় বইবে দমকা হাওয়া! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি সাত জেলায় বজ্রপাত-সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে বুধবার নাগাদ সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন চারেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়ায় হ্রাস পেতে পারে।

রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রপাত-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া ও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী দিন চারেকের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া ও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। শনিবার যা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং ৬১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ০.৬ মিমি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২১.৮)
বহরমপুর (২১.৬)
বাঁকুড়া (২১)
বর্ধমান (২১)
কোচবিহার (১৬.৯)
দার্জিলিং (৮.৫)
কালিম্পং (১৪)
দিঘা (২৫)
কলকাতা (২৩.৮)
দমদম (২৩)
কৃষ্ণনগর (২৩.২)
মালদহ (২৩)
মেদিনীপুর (২২.৫)
পুরুলিয়া (১৯.১)
শিলিগুড়ি (১৫.৮)
শ্রীনিকেতন (২১)
সুন্দরবন (২৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+