West Bengal Weather: কবে ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরের পরিস্থিতিই বা কী! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে আকাশের মুখ ভার। বৃষ্টির পথ চেয়ে দক্ষিণবঙ্গ। এদিন দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে। ১৮ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে যদি নিম্নচাপ তৈরি হয়, তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের জন্য আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বুধবার মঙ্গলবারের তুলনায় বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে এখনও পর্যন্ত পূর্বাভাস। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।
মঙ্গলবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টি আরও কমবে। দিনের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

West Bengal Weather: দিন দুয়েকের মধ্যে সাগরে নিম্নচাপের ভ্রুকুটি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ।












Click it and Unblock the Notifications