West Bengal Weather:আগামী ২৪ ঘন্টায় কোন কোন জেলায় ভারী বৃষ্টি? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: এদিন সকালে মেঘলা আকাশ। জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হতে চলেছে। কোথাও তাপমাত্রা কমতে চলেছে আবার বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা বাড়তে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন থেকে পরবর্তী দু থেকে তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

West Bengal Weather - আবহাওয়া

West Bengal Weather: কোথাও তাপমাত্রা হ্রাস কোথাও বৃদ্ধি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
শুক্রবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ২৪ ঘন্টা পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

West Bengal Weather - আবহাওয়া

Weather Alert: আগামী তিন দিনের জন্য এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! তালিকায় আছে কি বাংলা
শুক্রবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-ওক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+