West Bengal Weather: ঘূর্ণাবর্তের সঙ্গে জোড়া অক্ষরেখা! বাংলার জেলাগুলির জন্য আবহাওয়া দফতরের সতর্কবার্তা
West Bengal Weather: বৃহস্পতিবার সকাল থেকে মেঘখলা আকাশ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বাংলাদেশে এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত এবং পাকিস্তান থেকে রাজস্থান, মধ্যপ্রদেশে এবং ঝাড়খণ্ড হয়ে অপর একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।
যে কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। এর মধ্যে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেই উত্তরবঙ্গেই। তুলনায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।
এই সময় উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৯.১ মিমি ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৪.৮)
দমদম (২৫)
দিঘা (২৪.৭)
মেদিনীপুর (২৫.৬)
কৃষ্ণনগর (২৬.২)
বাঁকুড়া (২৩.৬)
শ্রীনিকেতন (২৪.৪)
বহরমপুর (২৫.২)
বর্ধমান (২৩.৮)
পানাগড় (২৩.৮)
আসানসোল (২৪.৮)
পুরুলিয়া (২২.১)
দার্জিলিং (১৭.৪)
কালিম্পং (২০.৮)
কোচবিহার (২৫.৬)
মালদহ (২৫.৯)












Click it and Unblock the Notifications