West Bengal Weather: দক্ষিণবঙ্গের ৪ জেলায় কমলা সতর্কতা, জারি লাল সতর্কতরাও! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: এবার বৃষ্টি আর পিছু ছাড়ছে না। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে কখনও হাল্কা, কখনও ভারী আবার কখনও অতিভারী বৃষ্টি শুরু হয়েছিল, তা শনিবারেও চলছে। শনিবারের বাকি সময় চলার পরে রবিবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় পরিস্থিতির উন্নতি হবে।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবারের বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেও কোনও পূর্বাভাস সেই।
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
Kolkata Weather: রাতভর বৃষ্টি, পুজোর মুখে দুর্যোগের ঘনঘটা! একনজরে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ব্যাপারে লাল সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে নিম্ন.চাপের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। সেই কারণে ৩০ সেপ্টেম্বরের পাশাপাশি পয়লা অক্টোবর যেন মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না যান।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৪
বহরমপুর ২৭.৪
বাঁকুড়া ২৩.৪
বর্ধমান ২৪
কোচবিহার ২৪.৮
দার্জিলিং ১৭
কালিম্পং ২১.৩
দিঘা ২৪.৫
কলকাতা ২৫.৯
দমদম ২৫.৪
কৃষ্ণনগর ২৬
মালদহ ২৬.৭
মেদিনীপুর ২৫.২
শিলিগুড়ি ২৬.৭
শ্রীনিকেতন ২৩.৬
সুন্দরবন ২৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.৫)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৩.১)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩৫.৭)
দার্জিলিং (২৫.৪)
কালিম্পং (২৭.৬)
দিঘা (৩১)
কলকাতা (৩১.৭)
দমদম (৩২.৫)
কৃষ্ণনগর (৩২.৪)
মালদহ (৩৫.৬)
মেদিনীপুর (৩২.৫)
শিলিগুড়ি (৩৮.৬)
শ্রীনিকেতন (৩৩.৬)
সুন্দরবন (২৯.৫)












Click it and Unblock the Notifications