সকাল থেকে আকাশ মেঘলা, কলকাতা-সহ ১০ জেলায় বৃষ্টি-দমকা হাওয়ার পূর্বাভাস! একনজরে বাংলার বাকি জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা পেরিয়েছে ছাব্বিশ ডিগ্রি। বুধবার বিকেলের পর থেকে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং সুন্দরবন এলাকায় দমকা হাওয়া ও হাল্কা বৃষ্টি হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের পাঁচটি জেলাকে বাদ দিয়ে বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন এবং শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

West Bengal Weather

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।

শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। ওই দিন বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। শনিবার পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রবিবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং ৩৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি! রবিবার পর্যন্ত বাংলার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ( ১৮.৯)
বহরমপুর
বাঁকুড়া (১৮.৩)
বর্ধমান (২০.২)
কোচবিহার (১৫.১)
দার্জিলিং (৭.৮)
কালিম্পং (১৩.৩)
দিঘা (২৪.৮)
কলকাতা ( ২৫.৬)
দমদম (২৪.৪)
কৃষ্ণনগর (১৭.২)
মালদহ (২০.৩)
মেদিনীপুর
পুরুলিয়া
শিলিগুড়ি ( ১৪.৬)
শ্রীনিকেতন (১৮.৪)
সুন্দরবন (২২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+