West Bengal Weather: শনিবার ১০ জেলায় ভারী-অতিভারী বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সকালে আকাশের মুখ ভার। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় কোথাও অতিভারী, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্তত পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাতি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার দার্জিলিং, জলপইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শনিবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণবঙ্গে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে এদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার যা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৭৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৭.২ মিলি।












Click it and Unblock the Notifications