West Bengal Weather: ঊর্ধমুখী পারদ, ফের জাঁকিয়ে শীত কবে? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন বৃষ্টি না হলেও শুক্রবার অন্তত ছটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এদিন বুধবারের তুলনায় কলকাতা-সহ বিভিন্ন জেলার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস আট জানুয়ারি থেকে উত্তরবঙ্গে এবং ১০ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের শীত বাড়তে পারে। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তা কতদিন থাকবে, তা নিয়ে কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শুক্রবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং-এ প্রথম ২৪ ঘন্টায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত দার্জিলিং-এ এই আবহাওয়া থাকবে।
আপাতত আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে তার পরে ধীরে ধীরে পরবর্তী দু'দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে পূর্বাভাস। এই সময়ে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও ঘন আবার কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বুধবারও এই পরিস্থিতি ছিল সমগ্র উত্তরবঙ্গের।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। আগামী দু'দিনে ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।
শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শনিবার উল্লিখিত জেলাগুলির সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এদিন ও শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশা থাকতে পারে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১১.৯ )
বহরমপুর (১১.৬ )
বাঁকুড়া (৯.৮)
বর্ধমান (১০)
কোচবিহার (১০.১)
দার্জিলিং (৪.৬)
কালিম্পং (৯.৩)
দিঘা (১২.৩)
কলকাতা (১৩.৪)
কৃষ্ণনগর (৯.৮)
মালদহ ( ১১.৬)
মেদিনীপুর (১২.৫)
পুরুলিয়া (৮.৫)
শিলিগুড়ি (১০.২)
শ্রীনিকেতন (৯.৫)
সুন্দরবন (১৪ )












Click it and Unblock the Notifications