West Bengal Weather: ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝার জেরে বড় দিনের আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলি

West Bengal Weather: কলকাতা-সহ বেশ কিছু জায়গায় তাপমাত্রা বাড়ল। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দুদিনে এই তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। আপাতত বড় দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

শুক্রবার উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বেশি বৃদ্ধি পেয়েছে। এদিন কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পুরুলিয়ার তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের তাপমাত্রা এদিন ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন রাতের তাপমাত্রা আরও বাড়বে। তবে তারপর সমতল এলাকার তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি শনিবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী দুদিন রাতের তাপমাত্রা আরও বাড়বে। তবে তারপরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৪৯ শতংশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াল। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহ শেষে আবহাওয়ায় পরিবর্তন হতে পারে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘূর্ণাবর্তের জেরে তামিলনাড়ু ও কেরলে বৃষ্টির সম্ভাবনা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৩.৯ (১২.৯)
বহরমপুর ১৪.৪ (১৪)
বাঁকুড়া ১১.৯ (১০.৭)
বর্ধমান ১৪ (১২)
কোচবিহার ১০ (১০.১)
দার্জিলিং ৬.৮ (৭.৬)
কালিম্পং ৯.৮( ৯.৫)
দিঘা ১৩.৬ ( ১২.৪)
কলকাতা ১৫.৯ ( ১৫.২)
কৃষ্ণনগর ১১.২ ( ১১.৬)
মালদহ ১৫.৪ (১৪.৫)
মেদিনীপুর ১৪.৭ (১৩.৩)
পুরুলিয়া ১০.৫ (৮.১)
শিলিগুড়ি ৯.৫ (৯.৮)
শ্রীনিকেতন ১৩.১ (১০.৯)
সুন্দরবন ১৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+