ভোরে শিরশিরানি হাওয়া, স্বাভাবিকের ২-৪ ডিগ্রি নিচে তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: বসন্তে ফের একবার কলকাতা-সহ বিভিন্ন জায়গার তাপমাত্রা নামল স্বাভাবিকের থেকে নিচে। ভোরের দিকে শিরশিরানি। সকাল থেকে আকাশ পরিষ্কার। বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের এলাকায় খুব সামান্য বৃষ্টি হয়। এদিন দুটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি নিচে নেমে যায় বাঁকুড়ায়। বর্ধমানে নামে তিন ডিগ্রি। ডায়মন্ডহারবার ও দিঘায় স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে নেমেছে তাপমাত্রা। কৃষ্ণনগর, মেদিনীপুরে স্বাভাবিকের দুই ডিগ্রি নিচে। আর শ্রীনিকেতন ও সুন্দরবনে নেমেছে চার ডিগ্রি নিচে।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন এবং শনিবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত জেলাগুলিতে দিন কিংবা রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিন কিংবা রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
শুক্রবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের দুই ডিগ্রি নিচে। বৃহস্পতিবার যা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং ৪০ শতাংশ। গত ২৪ ঘন্টায় খুব সামান্য বৃষ্টি হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৭.২)
বহরমপুর (১৮)
বাঁকুড়া (১৬.৯)
বর্ধমান (১৭)
কোচবিহার (১৩.৫)
দার্জিলিং (৭ )
কালিম্পং (১৪)
দিঘা (২২)
কলকাতা (২১.৯)
দমদম (২০.৬)
কৃষ্ণনগর (১৬.২)
মালদহ (১৬.৮)
মেদিনীপুর (২০.৬)
পুরুলিয়া (১৫.৫)
শিলিগুড়ি (১৩)
শ্রীনিকেতন (১৫.৮)
সুন্দরবন (১৭.৫)












Click it and Unblock the Notifications