West Bengal Weather: সোমবার থেকে আবহাওয়া বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: নিম্নচাপের প্রভাবে ভোররাতের পর সকাল ও দুপুরের দিকে বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। তবে দু-একটি জায়গায় বাদে কোথাও ভারী বৃষ্টি তেমন হয়নি। বৃষ্টি কমেছে উত্তরবঙ্গে। এর ফরে সোমবার থেকে ফের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

সোমবার আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী ৩-৪ দিনে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার আপাতত কোথাও আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন না হলেও, পরের ৩-৪ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর রবিবার বিকেলে (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার যা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ।
আবহাওয়া দফতর জানিয়েছে, (West Bengal Weather) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এছাড়াও ১৮ জুলাই নাগাদ ওই একই জায়গায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ৩৫.৫ | ২৫.৯ |
| বহরমপুর | ৩৪.৪ | ২৭ |
| বাঁকুড়া | ৩৪.৭ | ২৫.২ |
| বর্ধমান | ৩৩.৪ | ২৪.৪ |
| কোচবিহার | ৩৩.১ | ২৬.৬ |
| দার্জিলিং | ২০.২ | ১৬.৫ |
| কালিম্পং | ২৪.৬ | ২০ |
| দিঘা | ২৮.২ | ২৪.৭ |
| কলকাতা | ৩২.৬ | ২৬.৬ |
| দমদম | ৩৪ | ২৬.৫ |
| কৃষ্ণনগর | ৩৩.৬ | ২৬.৪ |
| মালদহ | ৩৪.৫ | ২৭.৮ |
| মেদিনীপুর | ৩১ | ২৬.১ |
| শিলিগুড়ি | ৩৪.৮ | ২৮.৪ |
| শ্রীনিকেতন | ৩৩.৬ | ২৫.৫ |
| সুন্দরবন | ৩০.৫ | ২৪.৫ |












Click it and Unblock the Notifications