West Bengal Weather: তাপমাত্রা কোথাও হ্রাস, কোথাও বৃদ্ধি! ভারী বৃষ্টির সঙ্গে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: এবার দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও উত্তরবঙ্গের জন্য তা নেই। উত্তরবঙ্গের জন্য খারাপ খবর হল, আগামনী দিন তিনেকে সেখানে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি তুলনামূলক কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবারে বাকি সময় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন তিনেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তারমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহযোগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

West Bengal Weather

রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় কয়েক পশলা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৭.৫) ২৭.৪ (২৭.৮)
বহরমপুর (৩৫) ২৭.৬ (২৮.২)
বাঁকুড়া (৩৬.৩) ২৫.২
বর্ধমান (৩৫) ২৬ (২৫.৬)
কোচবিহার (৩৪.৩) ২৮.২ (২৮.১)
দার্জিলিং (২৪.২) ১৭.৮ (১৮)
কালিম্পং (২৬) ২১.৫ (২১)
দিঘা (৩৬.৯) ২৬.৮ (২৭.৯)
কলকাতা (৩৪.৩) ২৭ ( ২৯.৪)
দমদম (৩৫.৭) ২৬.৬ (২৯.৬)
কৃষ্ণনগর (৩৫.২) ২৭.৮ (২৭.৪)
মালদহ (৩৬.২) ২৮.৭ (২৯.২
মেদিনীপুর (৩৬.১) ২৭.৫ (২৭.৩)
শিলিগুড়ি (৩৭.৪) ২৬.৭ (২৯.৯)
শ্রীনিকেতন (৩৭) ২৫.৬ (২৭.৪)
সুন্দরবন (৩৫) ২৭.৫ (২৮)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+