West Bengal Weather: ২-৩ দিনে ফের বদলে যাবে আবহাওয়া! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: সপ্তাহের শেষে তোলপাড় আবহাওয়া। বিভিন্ন জেলায় বৃষ্টি। আর বৃষ্টি থামতেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি। এই হল বর্তমান আবহাওয়ায় চর্বিত চর্বন। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত তাপমাত্রার বৃদ্ধি না হলেও, দিন দুই-তিন পর থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি হবে।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময় দার্জিলি, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এদিনের জন্যও কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী ৩-৫ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের পাশাপাশি রবিবারেও দক্ষিণবঙ্গের সর্বত্রই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী ৩-৫ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৯০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪৯.৭ মিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে,
আসানসোল ২৪.৩
বহরমপুর ২৬.৬
বাঁকুড়া ২৪.৩
বর্ধমান ২৩.৪
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৬.২
কালিম্পং ১৯.৫
দিঘা ২৫
কলকাতা ২৫.৬
দমদম ২৫.৬
কৃষ্ণনগর ২৫.২
মালদহ ২৬.৪
মেদিনীপুর ২৫.৬
শিলিগুড়ি ২৬.৫
শ্রীনিকেতন ২৪
সুন্দরবন ২৬
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩১.৮)
বহরমপুর (২৯.৪)
বাঁকুড়া (৩০.৮)
বর্ধমান (২৯)
কোচবিহার (২৯)
দার্জিলিং (১৮)
কালিম্পং (২৩.২)
দিঘা (২৮.৮)
কলকাতা (২৭.৫)
দমদম (২৭.৮)
কৃষ্ণনগর (২৮.২)
মালদহ (২৯.৩)
মেদিনীপুর (২৮.১)
শিলিগুড়ি (৩১.৫)
শ্রীনিকেতন (৩০.৮)
সুন্দরবন (৩০.৫)












Click it and Unblock the Notifications