West Bengal Weather: বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: পশ্চিমের কয়েকটি জেলা বাদ দিলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির দাপট নেই। নেই আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরের চারদিনে সমতল এলাকায় তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবারের বাকি সময়ের জন্য পুরুলিয়া ভারী থেকে অতিভারী বৃষ্টি আর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়ায় এদিনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরবর্তী চার দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, বুধবারের জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হবে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৬.২) | ২৫.২ (২৬.৪) |
| বহরমপুর | (৩৬.৪) | ২৬.৮ (২৮.৬) |
| বাঁকুড়া | (৩৩.৩) | ২৪.৬ (২৪.৫) |
| বর্ধমান | (৩৩) | ২৪ (২৩.২) |
| কোচবিহার | (৩৬.৬) | ২৬.৬ (২৮.৬) |
| দার্জিলিং | (২৩.৪) | ১৭.৪ (১৭.৬) |
| কালিম্পং | (২৯) | ২০.৮ (২১.৩) |
| দিঘা | (৩৩.১) | ২৫ (২৫.৬) |
| কলকাতা | (৩৪.২) | ২৬.২ (২৬.৮) |
| দমদম | (৩৪.৮) | ২৬.২ (২৬.৩) |
| কৃষ্ণনগর | (৩৪.২) | ২৮.৮ (২৮.২) |
| মালদহ | (৩৭.২) | ২৯ (২৮.৩) |
| মেদিনীপুর | (৩৩.৫) | ২৬.৩ (২৫.৫ ) |
| শিলিগুড়ি | (৩৯.৩) | ২৯.৮ (২৯.২) |
| শ্রীনিকেতন | (৩৫.৪) | ২৬ (২৬) |
| সুন্দরবন | (৩৩.৫) | ২৬ (২৬.৫) |












Click it and Unblock the Notifications