West Bengal Weather: বুধবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Weather: আকাশ পরিষ্কার। রাজ্যের পশ্চিম দিক থেকে বাধাহীনভাবে ঢুকছে উত্তর-পশ্চিম বায়ু। যে কারণে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তুলনায় ৪-৫ ডিগ্রি কম। এই তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার ২০ ডিসেম্বর থেকে রাজ্যের তাপমাত্রা আরও কমবে। অন্যদিকে আপাতত দার্জিলিং জেলা ছাড়া অন্য জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস আপাতত নেই। তবে আগামী ২৪ ঘন্টায় জেলাগুলিতে মাঝারি রকমের কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিনের পাশাপাশি শনিবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৪৩ শতংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৩.৫)
বহরমপুর
বাঁকুড়া (১০.৯)
বর্ধমান (১১.৮)
কোচবিহার ( ১০.৮)
দার্জিলিং ( ৪.২)
কালিম্পং (৭.৮)
দিঘা (১৩.৬)
কলকাতা (১৫.১)
কৃষ্ণনগর (১৪.৪)
মালদহ ( ১৪.৫)
মেদিনীপুর (১৪.১)
পুরুলিয়া (১০)
শিলিগুড়ি ( ১২.৬)
শ্রীনিকেতন (১১.৪)
সুন্দরবন (১৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+